"এজেন্ট ব্যবসা করব ভাবছি, কত টাকা লাগবে?" — নতুন উদ্যোক্তাদের সবচেয়ে সাধারণ প্রশ্ন। এজেন্ট ব্যবসা শুরু করার আগে এই প্রশ্নের একটা বাস্তব উত্তর দরকার।

উত্তরটা এক লাইনে দেওয়া যায় না, কারণ এটা নির্ভর করে আপনি কোথায় দোকান দিচ্ছেন, কয়টা এজেন্টশিপ নিচ্ছেন, আর দৈনিক কত লেনদেন সামলাতে চান তার ওপর।

তবে খরচের কাঠামোটা সব জায়গায় একই রকম।

📲 প্রথম দিন থেকে হিসাব — অ্যাপ দেখুন

এজেন্ট ব্যবসা শুরু করতে খরচ কোথায় কোথায়

ফ্লোটিং ক্যাশ — এটাই সবচেয়ে বড় অংশ। এজেন্ট ব্যবসার মূল পুঁজি এখানেই। কাস্টমার ক্যাশ আউট করতে এলে হাতে নগদ থাকতে হবে, ক্যাশ ইন করতে এলে ওয়ালেটে ব্যালেন্স থাকতে হবে। একাধিক এজেন্টশিপ নিলে প্রতিটার জন্য আলাদা ব্যালেন্স লাগবে — এটা অনেকে হিসাবে ধরেন না।

দোকান ও সাজসজ্জা। নতুন দোকান নিলে অগ্রিম ও ভাড়া। বিদ্যমান দোকানে (মুদি, ফার্মেসি, মোবাইল সার্ভিসিং) এজেন্টশিপ যোগ করলে এই খরচ প্রায় শূন্য — এজন্য অনেকে এভাবেই শুরু করেন।

সরঞ্জাম। স্মার্টফোন, প্রয়োজনে দ্বিতীয় ফোন, চার্জিং ব্যবস্থা, ইন্টারনেট।

এজেন্টশিপ ও কাগজপত্র। ট্রেড লাইসেন্স, এনআইডি, ছবি, ব্যাংক অ্যাকাউন্ট। বিকাশ, নগদ, রকেট, উপায়, এমক্যাশ — প্রতিটার প্রক্রিয়া কিছুটা আলাদা। স্থানীয় ডিস্ট্রিবিউটরের সাথে কথা বলে জেনে নিন।

চলতি খরচ। বিদ্যুৎ, ইন্টারনেট, কর্মচারী থাকলে বেতন।

একটা না একাধিক এজেন্টশিপ?

একটা দিয়ে শুরু করা নিরাপদ — পুঁজি কম লাগে, শিখতেও সুবিধা। এলাকায় যেটার চাহিদা বেশি সেটা বেছে নিন।

পরে বাড়ানোই ভালো কৌশল। কাস্টমার ধরে রাখার জন্য শেষ পর্যন্ত একাধিক লাগবেই, কারণ মানুষ যার যেটা দরকার সেটাই খোঁজে। কিন্তু একসাথে সব নিলে ফ্লোটিং ক্যাশ ছড়িয়ে পড়ে, আর কোনোটাতেই যথেষ্ট ব্যালেন্স থাকে না।

আয় আসে কীভাবে

আয়ের মূল উৎস কমিশন — ক্যাশ ইন ও ক্যাশ আউটের ওপর নির্দিষ্ট হারে। হার কম, তাই লাভ আসে পরিমাণ থেকে, প্রতিটা লেনদেন থেকে না।

এজন্যই অবস্থান এত গুরুত্বপূর্ণ। বাজারের ভেতরে, বাস স্ট্যান্ডের পাশে, বা গার্মেন্টস এলাকায় লেনদেন অনেক বেশি হয়।

অভ্যাস গড়ে ওঠে শুরুতেই

ব্যবসা বাড়ার পর নতুন করে হিসাব শুরু করা কঠিন। এজেন্ট হিসাব অ্যাপে প্রথম দিন থেকেই সহজে শুরু করুন।

ফ্রি ট্রায়াল শুরু করুন

নতুন বিকাশ-নগদ এজেন্টরা যেখানে ভুল করেন

ফ্লোটিং ক্যাশ কম রেখে শুরু করা। টাকা না থাকলে কাস্টমার ফিরে যায়, আর একবার ফিরে গেলে সে আর আসে না।

হিসাব না রাখা। শুরুতে লেনদেন কম, তাই মনে হয় মাথাতেই রাখা যাবে। কিন্তু অভ্যাস তখনই গড়ে ওঠে। ব্যবসা বাড়ার পর নতুন করে হিসাব শুরু করা অনেক কঠিন। খাতা-কলম না সফটওয়্যার — কোনটা বেছে নেবেন, সেটা আলাদা লেখায় আছে।

পার্সোনাল ও ব্যবসার টাকা মিশিয়ে ফেলা। সংসারের খরচ ক্যাশ বাক্স থেকে চললে কখনোই বুঝবেন না ব্যবসায় লাভ হচ্ছে কি না। মালিকের চালান আলাদা রাখার নিয়ম দেখুন।

অতিরিক্ত বাকি দেওয়া। নতুন দোকানে কাস্টমার টানতে অনেকে উদারভাবে বাকি দেন। কয়েক মাস পর ফ্লোটিং ক্যাশ শেষ।

প্রথম দিন থেকেই হিসাব রাখুন

এজেন্ট হিসাব অ্যাপ এই কাজটা সহজ করে দেয় — প্রতিটা লেনদেন তুলতে হয় না, শুধু ওপেনিং ব্যালেন্স আর ব্যতিক্রম এন্ট্রি। নতুন এজেন্টের জন্য এটাই সবচেয়ে বাস্তবসম্মত, কারণ ব্যস্ত সময়ে ফোন হাতে নিয়ে বসে থাকা সম্ভব না।

শেষ কথা

এজেন্ট ব্যবসা ধৈর্যের ব্যবসা। লাভ আসে ধীরে, কিন্তু নিয়মিত। যিনি হিসাব ঠিক রাখেন, তিনিই টিকে থাকেন।