বাংলাদেশের প্রায় প্রতিটি বাজারে, প্রতিটি মোড়ে এখন একটা করে এজেন্ট পয়েন্ট। কেউ শুধু বিকাশ চালান, কেউ বিকাশের সাথে নগদ ও রকেট, কারও দোকানে উপায় বা এমক্যাশও আছে। গ্রামের মানুষ শহরে থাকা ছেলের পাঠানো টাকা তোলেন, ব্যবসায়ী পাইকারি বিল দেন, শিক্ষার্থী ফরম ফি জমা দেন — সব এই এজেন্টদের হাত ধরে।
কিন্তু এই এজেন্ট ভাইদের নিজেদের বিকাশ এজেন্ট হিসাব কেমন থাকে?
বেশিরভাগ ক্ষেত্রে উত্তরটা এক — একটা লাল খাতা, একটা কলম, আর অনেকখানি মুখস্থ। দিনে ৫০-৮০টা লেনদেন হলে সেই খাতা কতটা নির্ভরযোগ্য থাকে, সেটা যিনি চালান তিনিই জানেন।
📲 এজেন্ট হিসাব অ্যাপ ফ্রিতে দেখুন
খাতা-কলমে বিকাশ এজেন্ট হিসাব রাখার আসল সমস্যা
সময় নষ্ট হয় সবচেয়ে বেশি। দিন শেষে ক্যাশ গুনে, খাতা মিলিয়ে, প্রতিটা ওয়ালেটের ব্যালেন্স দেখে সব এক জায়গায় আনতে অনেক এজেন্টের দেড়-দুই ঘণ্টা চলে যায়।
ভুল ধরা পড়ে অনেক দেরিতে। আজ ৫০০ টাকার একটা এন্ট্রি বাদ পড়েছে — আজই ধরা না পড়লে এক সপ্তাহ পর খুঁজে বের করা প্রায় অসম্ভব। বেশিরভাগ এজেন্টের ছোট ছোট লস এভাবেই হয়, একবারে বড় ধাক্কায় না।
বাকির হিসাব মাথায় থাকে। পরিচিত কাস্টমারকে ৩ হাজার টাকা বাকিতে ক্যাশ আউট দিলেন, খাতায় লিখলেন না। মাস শেষে দেখা যায় এমন সাত-আটজন জমে গেছে।
একাধিক ওয়ালেট মানে একাধিক খাতা। বিকাশের হিসাব এক পাতায়, নগদেরটা আরেক পাতায়, রকেটেরটা তৃতীয় পাতায় — মোট ছবিটা কখনো এক জায়গায় আসে না।
কর্মচারী থাকলে নিয়ন্ত্রণ থাকে না। দোকানে ছেলে বসিয়ে আপনি বাইরে গেলেন — ফিরে এসে বুঝবেন কীভাবে দিনটা কেমন গেল?
খাতা হারালে সব শেষ। ব্যাকআপ বলে কিছু নেই।
এজেন্ট হিসাব সফটওয়্যার আসলে কী বদলায়
একটা ভালো সফটওয়্যার আপনার কাজ বাড়ায় না, কমায়। মূল পার্থক্য তিনটা জায়গায়:
- প্রতিদিনের ব্যালেন্স নিজে থেকেই পরের দিনে যায়। প্রতিদিন নতুন করে ওপেনিং লিখতে হয় না।
- গরমিল সেদিনই ধরা পড়ে। অ্যাপ বলে দেয় হিসাব অনুযায়ী ক্যাশ কত থাকার কথা। বাস্তবে কম থাকলে সেই দিনই বুঝে যাবেন। (দিন শেষে ব্যালেন্স মেলানোর পদ্ধতি আলাদা করে লিখেছি।)
- সব ওয়ালেট এক স্ক্রিনে। বিকাশ, নগদ, রকেট, উপায়, এমক্যাশ, ক্যাশ — একসাথে।
সব এজেন্ট হিসাব সফটওয়্যার এক নয়
অনেক এজেন্ট হিসাব সফটওয়্যারে প্রতিটা লেনদেন আলাদা করে তুলতে হয়। দিনে ৬০টা লেনদেন মানে ৬০ বার ফোন হাতে নেওয়া — এটা খাতার চেয়েও ঝামেলার। বাস্তবে কেউ এটা চালিয়ে যেতে পারে না, দুই সপ্তাহ পর অ্যাপ বন্ধ হয়ে যায়।
তাই বাছাই করার সময় দেখবেন — প্রতিদিন কতটুকু লিখতে হচ্ছে। যত কম, তত ভালো। খাতা, Excel আর অ্যাপের মধ্যে বিস্তারিত তুলনা পাবেন এই লেখায়।
এজেন্ট হিসাব অ্যাপে শুধু ওপেনিং ব্যালেন্স আর ব্যতিক্রম এন্ট্রি — বাকিটা অ্যাপ নিজেই মিলিয়ে দেয়।
ফ্রি ট্রায়াল শুরু করুনএজেন্ট হিসাব অ্যাপ কীভাবে আলাদা
এজেন্ট হিসাব অ্যাপে প্রতিটা লেনদেন তুলতে হয় না। শুধু প্রথম দিনের ওপেনিং ব্যালেন্স একবার দিন — এরপর যা ব্যতিক্রম সেটুকুই লিখবেন: কাউকে বাকি দিলেন, বাকি আদায় হলো, খরচ করলেন, মালিক টাকা দিলেন বা নিলেন।
দিন শেষে অ্যাপ নিজেই সব ওয়ালেট (ক্যাশ, বিকাশ, নগদ, রকেট, উপায়, এমক্যাশ), বাকি, অগ্রিম আর কমিশন মিলিয়ে দেখিয়ে দেয় — কয়েক মিনিটেই।
শেষ কথা
এজেন্ট ব্যবসায় লাভ আসে অল্প অল্প কমিশন থেকে। সেই অল্প লাভ যদি হিসাবের ভুলে বেরিয়ে যায়, তাহলে সারা দিনের পরিশ্রমই বৃথা।
